রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

পুলিশ হত্যা মামলায় বিএনপির খসরু ও স্বপন কারাগারে

পুলিশ হত্যা মামলায় বিএনপির খসরু ও স্বপন কারাগারে

বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহতের ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও ডিবির পুলিশ পরিদর্শক মো. তরীকুল ইসলাম।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৩ নভেম্বর আমীর খসরুল ও স্বপনকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ওইদিন শুনানি শেষে আদালত তাদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।


সম্পাদক : আবদুল মাতিন