মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘট

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘট

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা।

ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ হলো দ্বিতীয় ইন্তিফাদার সূত্রপাতের পরপরই ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত একটি জোট।

জোটের বিবৃতিতে গাজার ভয়াবহ পরিস্থিতি এবং ইসরায়েলি হামলার ফলে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়ার জন্য এই ধর্মঘটের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে যুদ্ধের অবসানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা এক করার গুরুত্বের ওপর জোর দেয়া হয়েছে এবং গাজায় ইসরায়েলি অপরাধ ও ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার আহ্বান জানানো হয়। 



সম্পাদক : অপূর্ব আহমেদ