মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে  আরোহীর সবাই নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশেপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।   

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। বিকেল সোয়া তিনটার দিকে বেল ২০৬ লংরেঞ্জার হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায়। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি হেলিকপ্টার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। 

ফ্লাইটরাডার২৪ এর মতে, হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল বলে তাদের ধারণা। হেলিকপ্টারটিতে থাকা ছয়জনের সবাই মারা গেছেন বলে একজন জানান।

তবে, বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

নদীর উভয় তীরে উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান, ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের পিয়ার৪০-এর কাছে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন।  


সম্পাদক : অপূর্ব আহমেদ