মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান বাংলাবাজার পত্রিকা.কম হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়ের সুযোগ! বাংলাবাজার পত্রিকা.কম ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আল্টিমেটাম বাংলাবাজার পত্রিকা.কম পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প চালু রাখার আহবান বাংলাবাজার পত্রিকা.কম ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্প বাংলাবাজার পত্রিকা.কম আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম বাংলাবাজার পত্রিকা.কম বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকায় এল কক্সবাজার এক্সপ্রেস

সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকায় এল কক্সবাজার এক্সপ্রেস

বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল ‘কক্সবাজার এক্সপ্রেস’। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ট্রেনটি কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকার পথে রওনা দেয়। রাতে সেটি ঢাকায় পৌঁছায়। উদ্বোধনী যাত্রার অংশ হতে পেরে এ সময় যাত্রীদের মধ্যে দেখা গেছে সীমাহীন উচ্ছ্বাস।

এদিকে কক্সবাজারের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ চালুর লক্ষ্যে পর্যটন নগরীর ঝিলংজায় ঝিনুকের আদলে তৈরি করা হয়েছে এশিয়ার সবচেয়ে বড় আইকনিক রেল স্টেশন। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১০২ কিলোমিটার নতুন নির্মিত রেলপথ গত ১১ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ আগে থেকেই চালু আছে।

কক্সবাজার ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম এসে পৌঁছায় বিকাল ৩টা ৪০ মিনিট। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে চট্টগ্রাম থেকে বিকাল ৪টায় ছেড়ে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছায় রাত ৮টা ৩০ মিনিটে, সেখানে ৩ মিনিটের বিরতি দিয়ে সোজা কমলাপুর স্টেশনে পৌঁছায়। শুক্রবার ঢাকা থেকে ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছবে শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে। সে হিসেবে পর্যটন নগরে যাওয়ার সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।

পূর্ব রেলের এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী এর আগে বলেছিলেন, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে এক জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ট্রেনটি নিয়মিত চলবে ৭৮০ জন যাত্রী নিয়ে।

ঢাকা থেকে কক্সবাজারের পথে শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০৫ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধা শ্রেণির জন্য গুনতে হবে ৯৬০ টাকা। আর এসি সিট ও এসি বার্থের জন্য ভাড়া ধরা হয়েছে যথাক্রমে ১১৫৬ টাকা ও ১৭৩১ টাকা। ঢাকা থেকে কক্সবাজারগামী ৮১৪ নম্বর ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার। আর কক্সবাজার থেকে ঢাকাগামী ৮১৩ নম্বর ট্রেনটি বন্ধ থাকবে মঙ্গলবার। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এই রুটে ট্রেনের সব টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য কোরিয়ান কোচ দিয়েই ট্রেন পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন