বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশসহ কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু বাংলাবাজার পত্রিকা.কম নাহিদ ইসলামের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন বাংলাবাজার পত্রিকা.কম যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় দিবসের তালিকা থেকে বাদ ৭ মার্চ ও ১৫ আগস্ট, আছে ৫ আগস্ট বাংলাবাজার পত্রিকা.কম রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ বাংলাবাজার পত্রিকা.কম 'না বুঝে সরকারকে কোনও সহযোগিতা করবে না জামায়াত' বাংলাবাজার পত্রিকা.কম 'জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এটাতে জাতীয়ভাবে সম্মত থাকতে হবে' বাংলাবাজার পত্রিকা.কম ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের

আজ থেকে নতুন দামে পাওয়া যাচ্ছে সোনা

আজ থেকে নতুন দামে পাওয়া যাচ্ছে সোনা

দেশের বাজারে নতুন করে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (২৯ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকায় বিক্রি হচ্ছে আজ থেকে। এ হিসেবে ভরি প্রতি ২ হাজার ৬২৪ টাকা কমেছে সোনার দাম।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। 

শনিবার (২৮ জুন) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে সোনার নতুন এই দাম নির্ধারণ করে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ২৫ জুনও সোনার দাম কমিয়েছিল বাজুস।। ১৮ মে থেকে ১৪ জুন পর্যন্ত চার দফায় দাম বাড়ার পর এ নিয়ে টানা দুই দফায় দাম কমলো সোনার। 

আজ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে পাওয়া যাচ্ছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকায়। আর ২১ ক্যারেটের এক ভরি সোনা কিনতে পাওয়া যাচ্ছে ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকায়।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা। সেইসঙ্গে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা।

এর আগে, গত ২৫ জুন ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৬৬৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫৯৮ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩৭৬ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৭ হাজার ২ টাকা। গতকাল (২৮ জুন) পর্যন্ত এই দামেই বিক্রি হয়েছে সোনা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম বর্তমানে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপা ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে।


সম্পাদক : আবদুল মাতিন