রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার। বৈধ প্রার্থীরা এ দিন বিকাল ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। রাজনৈতিক দলগুলোকে এ সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম জানিয়ে দিতে হবে। কোনও দল তার দলীয় প্রতীক জোটভুক্ত দলের কোনও প্রার্থীর অনুকূলে বরাদ্দ দিতে চাইলেও সেটা এ সময়ের মধ্যে করতে হবে। সোমবার রিটার্নিং কর্মকর্তারা বৈধ প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেবেন। তখন থেকেই দল বা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামতে পারবেন।

নির্বাচনি আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহের আগে কোনও প্রার্থী, দল বা তার পক্ষে কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবে না। ফলে সোমবার থেকে নির্বাচনি প্রচারণার পথ উন্মুক্ত হচ্ছে।

গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ৭ জানুয়ারি। গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দেশের ৩০০ আসনে দুই হাজার ৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মনোনয়নপত্র গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

এতে এক হাজার ৯৮৫ জনের প্রার্থিতা বৈধ এবং ৭৩১ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। বৈধ ও অবৈধ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ৫৬০টি আপিল জমা হয়। এর মধ্যে ৬২৫টি আপিল পড়েছিল প্রার্থিতা ফেরত পেতে। বাকি ৩৫টি আপিল জমা পড়ে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে। আপিলে প্রার্থিতা ফেরত পায় ২৮০ জন।

পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত নেয়া ৫ জন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়। সব মিলিয়ে এ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৬০ জন। রোববার প্রার্থিতা প্রত্যাহারের পর এ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২৯টি দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি ও তাদের মিত্রসহ ১৫টি দল নির্বাচনে অংশ নিচ্ছে না।

সম্পাদক : আবদুল মাতিন