বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশসহ কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু বাংলাবাজার পত্রিকা.কম নাহিদ ইসলামের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন বাংলাবাজার পত্রিকা.কম যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় দিবসের তালিকা থেকে বাদ ৭ মার্চ ও ১৫ আগস্ট, আছে ৫ আগস্ট বাংলাবাজার পত্রিকা.কম রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ বাংলাবাজার পত্রিকা.কম 'না বুঝে সরকারকে কোনও সহযোগিতা করবে না জামায়াত' বাংলাবাজার পত্রিকা.কম 'জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এটাতে জাতীয়ভাবে সম্মত থাকতে হবে' বাংলাবাজার পত্রিকা.কম ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের

মূল্যস্ফীতি কমে ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন

মূল্যস্ফীতি কমে ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন

বাংলাদেশে মূল্যস্ফীতি হার কমে জুনে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে তা ছিল ৯ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭ মাস পর প্রথমবারের মতো মূল্যস্ফীতি ৯ দশমিক ৫ শতাংশের নিচে নামল।

এর আগে, গত মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। জুন মাসে তা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে বর্তমানে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। দীর্ঘদিন পর মূল্যস্ফীতির হার ৯ শতাংশের নিচে নামলো।

মূল্যস্ফীতির এ পতনের প্রধান কারণ খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দামের হ্রাস। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি জুন মাসে নেমে এসেছে ৭ দশমিক ৩৯ শতাংশে, যা গত মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে।

অপরদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৩৭ শতাংশ হয়েছে— যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, সরকারের মুদ্রানীতিগত শৃঙ্খলা ও বাজারে কিছুটা সরবরাহ স্বাভাবিক হওয়ায় মূল্যস্ফীতিতে এ ইতিবাচক পরিবর্তন এসেছে। 

সম্পাদক : আবদুল মাতিন