বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম পাকিস্তানে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার বাংলাবাজার পত্রিকা.কম ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ বাংলাবাজার পত্রিকা.কম রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

কিচ্ছার আসরে মাতল ব্রাহ্মণবাড়িয়া

কিচ্ছার আসরে মাতল ব্রাহ্মণবাড়িয়া

ঈদ আনন্দ উপভোগ আর বাংলা নতুন বছর ১৪৩১-কে স্বাগত জানিয়ে নববর্ষের আগের রাতে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে অনুষ্ঠিত হলো কিচ্ছার আসর। পল্লি এলাকার শত শত মানুষ এ অনুষ্ঠান উপভোগ করেন। শাহীন স্মৃতি সংঘ ও চেতনায় শাহবাজপুর সংগঠনের সহযোগিতায় কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা চর্চাকারী সংঘ ভাবনা বিকাশ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের হাইস্কুল পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যার পর থেকেই গ্রামাঞ্চলের মানুষ অনুষ্ঠানের আশেপাশে অবস্থান নিতে থাকেন। এশার নামাজের পর সমবেত যন্ত্র সংগীতের মধ্য দিয়ে শুরু হয় কিচ্ছার আসর।

যন্ত্র সংগীতের পর ঈদ আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন মো. শাহাদাত হোসেন, শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, শেখ রোকন উদ্দিন আহমদ ও রিয়াদ। তারা লোক-সংস্কৃতির বিকাশে ব্রাহ্মণবাড়িয়ার কিচ্ছা সংরক্ষণে গুরুত্ব আরোপ করেন।

এরপর কিচ্ছা পরিবেশন করেন লোকমান মিয়া, আবুল কাশেম, রিপন, স্বপন ও গোলাম মোস্তফা। হৃদয়গ্রাহী পুঁথি পাঠ করেন শামীম হোসেন। লোকমান হেকিমের বেহালা, সমীর দাসের হারমোনিয়াম, পাপনের ঢোল, পলাশের বাঁশি, সাধনের একতারা আর ছন্দু মিয়ার জুরি কিসসার আসরকে প্রাণবন্ত করে তোলে।

কিচ্ছার ফাঁকে ফাঁকে বাউল, লালন আর আধুনিক সংগীত পরিবেশন করেন হাকিম সরকার, বাবু ও রিফাত। কৃষির উপর শাহ আলম কিরণ ও স্বপনের নাটিকা আরও প্রাণবন্ত করে তুলে কিচ্ছার আসরটিকে। মুতাসিম বিল্লাহর পরিচালনায় মধ্যরাত পর্যন্ত চলে অনুষ্ঠানটি। নির্মল আনন্দ উপভোগ ও নিজস্ব সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজনে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করেন দর্শক-শ্রোতারা।

সম্পাদক : আবদুল মাতিন