রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ দিলেন সিএমপি কমিশনার

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ দিলেন সিএমপি কমিশনার

আগ্নেয়াস্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিএমপি কমিশনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ওয়্যারলেস সেটে সিএমপির সব সদস্যদের উদ্দেশে দেওয়া এক মৌখিক আদেশে তিনি টহল ও থানা পুলিশকে একযোগে এ নির্দেশনা দেন।

বেতার বার্তায় পুলিশ কমিশনার বলেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে। বেতার বার্তায় যে কোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শটগান, দুটি গ্যাসগান এবং টিম ইনচার্জকে নাইন এমএম পিস্তল বহন করতে বলা হয়েছে। এ ছাড়া স্থায়ী চেকপোস্ট ৭টি থেকে বাড়িয়ে ১৩টি করতে নির্দেশ দিয়েছেন কমিশনার। সব দায় কমিশনার বহন করবেন বলে জানান।

সিএমপি কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী-অপরাধী আবার চট্টগ্রামকে অন্ধকার জাহেলিয়াতের যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আমরা হতে দেব না। তার জন্য অস্ত্রধারী সন্ত্রাসী কয়েকটাকে যদি মেরে ফেলতে হয়, মেরে ফেলব; কিন্তু অন্ধকারের যুগে, জাহেলিয়াতের যুগে, চট্টগ্রামকে আর ফিরতে দেওয়া হবে না। সন্ত্রাসের অভয়ারণ্যে চট্টগ্রাম আবার পরিণত হবে না। এটাই আমার নির্দেশ। এ জন্য যা যা করণীয় আমরা সবই করব। 

পুলিশ কমিশনার আরও বলেন, সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যায় জড়িত কয়েকজন আসামিকে এর আগে আমরা ধরে দিয়েছিলাম। কিন্তু বেশি দিন তারা কারাগারে থাকেননি। কয়েক সপ্তাহ পর জামিনে বেরিয়ে আসেন। 

ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন দাবি করে হাসিব আজিজ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তারা তাদের কার্যক্রম চালালে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের গুলি করা হবে না। 


সম্পাদক : আবদুল মাতিন