রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

গাজালা মাহমুদের কবিতা আমারে পাইতে চায়

গাজালা মাহমুদের কবিতা আমারে পাইতে চায়

আমারে পাইতে চায়

-গাজালা মাহমুদ


আমারে পাইতে চায় অথচ কবিতা বোঝেনা!

অভিমানও বোঝে না, বোঝেনা বিষন্ন বিকেল কারে বলে! 

আমারে পাইতে চায় অথচ ভিঞ্চির মোনালিসা বোঝেনা

আমারে পাইতে চায় অথচ অন্ধকারের নিশ্চুপতা বোঝেনা, বোঝেনা নির্ঘুম রাতের কান্নার গভীরতা! 

আমারে পাইতে চায় অথচ রহস্য বোঝেনা..  

আমারে পাইতে চায় কেবল ঘরকন্নার টানে 

আমারে পাইতে চায় বিছানায় আর বাসস্থানে 

আমারে পাইতে চায় দুই একখানা সন্তান জন্মদানে..  

সাধারণ মধ্যবিত্ত পুরুষ, মনোরঞ্জন জানেনা! 

বিলাসী স্বপ্নে দেবীর সান্নিধ্য চায়! 

দেবীরে পাইতে চায়, অথচ মন্দিরে তার প্রতিষ্ঠা জানেনা।

সম্পাদক : আবদুল মাতিন