শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কাতারে গ্যাস স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলা, বিশ্ববাজারে তেলের দামে আগুন বাংলাবাজার পত্রিকা.কম চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার বাংলাবাজার পত্রিকা.কম চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে দুইজনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাংলাবাজার পত্রিকা.কম অপ্রয়োজনীয় কথা না বলা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটওয়ারীর বাংলাবাজার পত্রিকা.কম হৃদপিণ্ডের শত্রু যেসব ফল, বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি

সাতক্ষীরায় কুলের বাম্পার ফলন

সাতক্ষীরায় কুলের বাম্পার ফলন

সাতক্ষীরার কুল সারাদেশে বিখ্যাত। চলতি মৌসুমে কুলের বাম্পার ফলন হয়েছে। আমের পর বাণিজ্যিকভাবে কুলের চাহিদা বাড়ায় এ অঞ্চলের চাষিরা কুল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন।


বাণিজ্যিকভাবে উৎপাদিত কুলের ব্যাপক চাহিদা ও সুনাম থাকায় কৃষকরা চলতি বছর বেশি লাভের আশা দেখছেন। অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে কুলের আবাদ। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন ট্রাকভর্তি কুল যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।


জেলার সাতটি উপজেলাতেই কুলের চাষ হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি কুল চাষ হচ্ছে কলারোয়া, তালা ও সাতক্ষীরা সদর উপজেলায়। চলতি মৌসুমে সাতক্ষীরায় উৎপাদিত কুল থেকে ১৫০ থেকে ১৬০ কোটি টাকা বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা।



জেলার বিভিন্ন কুল বাগানে নারিকেল কুল, টক কুল, থাই আপেল কুল, বল সুন্দরী কুলসহ নানা জাতের কুল ঝুলছে। কুল সংগ্রহ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা। বাগান থেকেই খুচরা বিক্রেতারা প্রতি কেজি কুল ১৮০ থেকে ২০০ টাকা এবং ২০০ থেকে ২৫০ টাকা দরে কিনে নিচ্ছেন। সংগ্রহ করা কুল বাছাই করে কার্টনে ভরে খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।


তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার কুল চাষি মো. আব্দুল গফফার ও আব্দুস সমাদ মোড়ল বলেন, প্রথমে তিন বিঘা জমিতে কুল চাষ শুরু করি। বর্তমানে তা বাড়িয়ে সাত বিঘা জমিতে বিভিন্ন জাতের কুল চাষ করছি।



তারা আরো বলেন, প্রতি বিঘা জমিতে দেড় লাখ থেকে আড়াই লাখ টাকার কুল উৎপাদন হয়। একই কথা জানান আরেক কুলচাষি আব্দুস ছালামও। প্রকার ভেদে কুল ২৩০ থেকে ২৫০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে জানান চাষিরা।


এদিকে, কুল বাগানে কাজ করে পাওয়া পারিশ্রমিকে ভালোভাবেই সংসার চলছে বলে জানান নারী ও পুরুষ শ্রমিকরা।


সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরায় কুল চাষ একটি লাভজনক ফসল। কুল বাগানের পাশাপাশি শাক-সবজির চাষ করা যায়, এ কারণে জেলায় কুল চাষ দিনদিন বাড়ছে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর সাতক্ষীরায় ৮৩০ হেক্টর জমিতে কুল চাষ হয়েছিল। চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ হেক্টরে। এসব জমি থেকে উৎপাদিত কুল ১৫০ থেকে ১৬০ কোটি টাকায় বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন