বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম 'জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল' বাংলাবাজার পত্রিকা.কম ড. ইউনূসের দেওয়া সুখবরের পেছনে অন্ধকার থাকে: তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম স্বর্ণের দামে নতুন রেকর্ড, রুপার দামও ঊর্ধ্বমুখী বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন যে প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে বাংলাবাজার পত্রিকা.কম জামায়াত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তা বাংলাবাজার পত্রিকা.কম ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন বাংলাবাজার পত্রিকা.কম নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি বাংলাবাজার পত্রিকা.কম দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট বাংলাবাজার পত্রিকা.কম কথা-কাটাকাটি গড়ালো ভয়াবহ সংঘর্ষে, জড়ালো ৫ গ্রামের মানুষ

কথা-কাটাকাটি গড়ালো ভয়াবহ সংঘর্ষে, জড়ালো ৫ গ্রামের মানুষ

কথা-কাটাকাটি গড়ালো ভয়াবহ সংঘর্ষে, জড়ালো ৫ গ্রামের মানুষ

সিলেটে দুই কিশোরের কথা-কাটাকাটি গড়িয়েছে ভয়াবহ এক সংঘর্ষে। মধ্যরাতে এই সংঘর্ষে জড়িয়ে পড়েছেন পাঁচ গ্রামের মানুষ। এক পক্ষে ছিলেন দুই গ্রামের মানুষ, আর অন্য পক্ষে তিন গ্রামের মানুষ। পাঁচ গ্রামের এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরের তেমুখী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে চলে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ। এ সময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


নগরের জালালাবাদ থানার পুলিশ জানিয়েছে, জালালাবাদ থানার অধীন তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত। পরে কুমারগাঁওয়ের লোকজনের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের লোকজনের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁওয়ের লোকজন যুক্ত হন। সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ ঘটনায় ওই সময় যান চলাচল বন্ধ ছিল।



স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তবে, প্রাথমিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পুলিশ আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানার পাশাপাশি সংঘর্ষের কারণ জানারও চেষ্টা করছে বলে জানিয়েছে।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুরুতে কেউ কেউ সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক বলে জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সেরকম তথ্য পাওয়া যায়নি। ঝগড়ার মূল কারণ অনুসন্ধান করা হচ্ছে। মূলত, দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত। পরে সেখানে জড়িয়ে পড়ে আরও তিন গ্রাম।

সম্পাদক : অপূর্ব আহমেদ