রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

রোববার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

রোববার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর বাসভবনে সাক্ষাৎ করবেন।

এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিকরা আরও ৩টি আসন জিতেছে। সব মিলিয়ে আগামী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। এছাড়া দুই আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে বিএনপির।


চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন।


এর আগে ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের অধীনে বিএনপি সরকার গঠন করেছিল। সেই নির্বাচনে বিএনপি একাই ১৯৩টি আসন অর্জন করেছিল এবং জোটের সঙ্গে মিলিয়ে মোট আসন ছিল ২১৬। 


সম্পাদক : আবদুল মাতিন