ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা।
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের আওতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, দেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
তবে এই দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগের মধ্যে ঠিক কোন মামলায় তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















