রবিবার, ১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৮ বাংলাবাজার পত্রিকা.কম গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম ৫ জেলার ডিসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ বাংলাবাজার পত্রিকা.কম তিথি-আলভীর পরকীয়ার গুঞ্জন- অভিনেতার স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী বাংলাবাজার পত্রিকা.কম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি বাংলাবাজার পত্রিকা.কম আবুধাবিতে আটকা ইংল্যান্ড দল, প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিশ্বজয়ী ক্রিকেটারের বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে শিশুকে ধর্ষণ, আটক ১

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে শিশুকে ধর্ষণ, আটক ১

রাজধানীতে ১০ বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রায়হান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে বারডেম হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।হাসপাতালে মোবারক নামে আরেক পথশিশু জানায়, ভুক্তভোগী শিশুটি শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে তার চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর এক ছেলেকে মানুষ ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ভুক্তভোগী শিশুর বিষয়ে বিস্তারিত কিছুই জানি না।

এ বিষয়ে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে খবর পেয়ে মেট্রো স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতে রায়হান নামে ওই তরুণ শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন গিয়ে রায়হানকে আটক করে।

সম্পাদক : আবদুল মাতিন