সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

নরসিংদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, আহত মা

নরসিংদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, আহত মা

নরসিংদীতে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই কিশোরীর মা আসমা বেগম (৪০)।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজার সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। হতাহত দুজন চায়ের দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের অন্যান্য স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির পাশে নিজের চা-পানের দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। দ্বিতীয় তলার ঘরে ঢুকেই তিনি স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় মোফাজ্জলের এক প্রতিবন্ধী শিশুকে অক্ষত অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয়।

আশপাশের লোকজন মোফাজ্জলের চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সদর হাসপাতাল থেকে দায়িত্বরত চিকিৎসক তিথিকে মৃত ঘোষণা করেন। আসমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে পাঠানো হয়েছে।

গৃহকর্তা মোফাজ্জল হোসেন জানান, ছোট বাড়িটির নীচতলায় কাপড়ের গোডাউন হিসেবে ভাড়া দেয়া। দ্বিতীয় তলায় তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন। তিথি স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন। কে বা কারা কী কারণে তাঁর স্ত্রী-সন্তানকে ঘরে ঢুকে জখম করেছে তা তিনি বুঝতে পারছেন না।

এদিকে, খবর পেয়ে বাড়িটি ও আশপাশের এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সদর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ কর্মকর্তা এমদাদ হোসেন বলেন, কী কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষনিক বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

সম্পাদক : আবদুল মাতিন