মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনি প্রচারণা শেষ, বাবা-মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম শেষ হলো নির্বাচনি প্রচারণা বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব'

জানা গেল সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

জানা গেল সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

চলতি বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন (শুক্রবার)। 

এর আগের দিন, অর্থাৎ ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে আরাফার দিন, যেদিন হজযাত্রীরা আল্লাহর নৈকট্য লাভ ও গুনাহ মাফের আশায় আরাফাতের ময়দানে সমবেত হবেন।

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া, তবে এটি এখনো আনুষ্ঠানিক নয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামী দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ২৯ জিলকদ সন্ধ্যায় বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। একই দিন সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও জিলহজ মাসের চাঁদ অনুসন্ধানে পর্যবেক্ষণ চালাবে।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ৫ জুনকে আরাফার দিন ধরে ছুটি ঘোষণা করেছে এবং ৬ থেকে ৮ জুন পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, আধুনিক যন্ত্রের সাহায্যে ২৭ মে সকালেই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা নিশ্চিত হয়, তাহলে ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

পবিত্র হজের আনুষ্ঠানিক সমাপ্তির সঙ্গে জড়িত এই ঈদুল আজহার সময় মক্কায় মিলিত হন বিশ্বের লাখ লাখ মুসলমান।

এদিকে, হজ ভিসার নিয়ম ভঙ্গ করলে ১৩ হাজার ডলার পর্যন্ত জরিমানা ও কারাদণ্ডের সতর্কবার্তা দিয়েছে সৌদি সরকার। মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের জন্য অনুমোদিত সরকারি চ্যানেলের মাধ্যমেই আবেদন করতে হবে, অন্যথায় কঠোর শাস্তি পেতে হবে।

সম্পাদক : অপূর্ব আহমেদ