মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া বাংলাবাজার পত্রিকা.কম ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির বাংলাবাজার পত্রিকা.কম টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার বাংলাবাজার পত্রিকা.কম সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম প্রসিকিউটদের অনিয়ম বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা.কম জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর বিজয় সরণি এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মো. রাকিব (৩০)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। একটি প্রাইভেট কোম্পানির চাকরিরত রাকিব ফার্মগেটে থাকতেন। 

নিহতের বোন মারিয়া আক্তার বলেন, আজ ভোরে আমার ভাই বাইসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিল। বিজয় সরণি মোড়ে একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় আমার ভাই। পরে পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন’

এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোল্লা গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।


সম্পাদক : আবদুল মাতিন