সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ইসি প্রস্তুত, তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি: ইসি সচিব

ইসি প্রস্তুত, তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি: ইসি সচিব

নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরো মাত্রায় রয়েছে। তবে তফসিল ঘোষণা কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে কমিশন।

আজ শনিবার বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। তিনি জানান, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারেনি।’ আখতার আহমেদ আরও বলেন, নির্বাচনের ব্যাপারে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।

এছাড়া তিনি সাংবাদিকদের জন্য ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি’ শীর্ষক প্রশিক্ষণ পরিচালনা করেন। এই প্রশিক্ষণ আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে পৃথক অধিবেশনে নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণ, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও সংশ্লিষ্ট আইন বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করেন।

তফসিল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মন্তব্য অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন