সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনে নির্বাচন হবে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা। 


শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধান উপদেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন সামনের নির্বাচন হবে একটি আদর্শ নির্বাচন। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে আমাদের যেতে হবে। 


দুটো সেক্টরে বেশি গুরুত্ব দেওয়া দরকার উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,  একটা শিক্ষা ও স্বাস্থ্য। বাইরের দেশে শিক্ষা ও স্বাস্থ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমরা পারছি না। আমরা চেষ্টা করছি। ডাক্তার নার্স এর সমস্যা নিরসনের অংশ হিসেবে এই স্বল্প সময়ে সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেট বাড়ানো হয়েছে। আগামী বছর তা দেখা যাবে। আমরা কিছু প্রকল্প শুরু করেছি। আশা করছি, পরের সরকার তা ধরে রাখবে। 


আলু রপ্তানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আলু রপ্তানির বিষয়টি নিয়ে আমরা ভাবছি। তবে এটা সহজ নয়। কেননা পৃথিবীতে দুই একটা দেশ নিয়মিত আলু আমদানি করে। তবে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে আরও কিছু দেশ আলু আমদানি করে থাকে। তাছাড়া আমদানি করে না। 


কৃষক পর্যায়ে বিদেশে মানবসম্পদ রপ্তানির বিষয়ে তিনি বলেন, বিদেশে গেলে অবশ্যই দক্ষ হিসেবে যেতে হবে। না হলে বেতন কম। আমাদের দেশের মানুষ দক্ষ হয়ে বিদেশে যায় না। যার কারণে কম বেতন পায়। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে। দক্ষ নার্সের পেশায় বিদেশে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। দক্ষ করে জনশক্তি রপ্তানি করা গেলে দেশের জন্য ভালো। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে উদ্যোগ নেওয়ার কথা বলেন। 


প্রাণী সম্পদের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে অনেক দেশি গরু পালন করা হয়। যে গরুর মাংস খুবই সুস্বাদু হয়। এই গরুর মাংসের বাজার ভালো। এই বিষয়ে প্রাণিসম্পদ বিভাগ উদ্যোগ নিতে পারে। কেননা এসব গরুর মাংসের চাহিদা ঢাকাতেও বেশি। 


জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ অন্যান্য কর্মকর্তা। 

সম্পাদক : আবদুল মাতিন