সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

বাংলাদেশসহ চার দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ চার দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এসব দেশে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই। শুক্রবার ঘোষণায় বলা হয়-কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

ফক্স নিউজের খবরে বলা হয়, মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ সিডিসি কিছু উষ্ণমণ্ডলীয় দেশে যাত্রার পরিকল্পনা করা আমেরিকানদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। এসব দেশে বর্তমানে এমন এক মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার কার্যকর কোনো চিকিৎসা নেই। এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আমেরিকানদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, চিকুনগুনিয়ার কোনো চিকিৎসা না থাকলেও রোগটি টিকাপ্রতিরোধযোগ্য। যেসব এলাকায় এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেখানে কারো ভ্রমণের পরিকল্পনা রয়েছে, সেখানে ভ্রমণকারীদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চিকুনগুনিয়া ভাইরাসের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো জ্বর এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা। এছাড়া মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া বা র‌্যাশও দেখা দিতে পারে। আক্রান্ত মশার কামড়ের সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ দেখা দেয় এবং বেশিরভাগ মানুষ এক সপ্তাহের মধ্যে সেরে ওঠে।

সম্পাদক : আবদুল মাতিন