সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

হাদিকে গুলি: সন্দেহভাজনের ছবি প্রকাশ করল ডিএমপি

হাদিকে গুলি: সন্দেহভাজনের ছবি প্রকাশ করল ডিএমপি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করেছে পুলিশ। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী একথা নিশ্চিত করেছেন।

ঢাকার রাজারবাগে তিনি বলেন, ‘তদন্ত চলছে, তাই এখনই বেশি কিছু বলা যাচ্ছে না।’

আগামী নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওসমান হাদির ওপর হামলায় জড়িত সন্দেহে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে।

তার বিষয়ে কোনও তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধও করা হয় বিজ্ঞপিতে। নাম পরিচয় গোপন রেখে সন্ধান দিতে হলে মতিঝিলের ডিসির ০১৩২০০৪০০৮০ অথবা পল্টনের ওসির ০১৩২০০৪০১৩২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। তার পুরো নাম শরিফ ওসমান হাদি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামে পরিচিত।

চলন্তি রিকশায় থাকা হাদিকে একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে ‍গুলি করে। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সম্পাদক : আবদুল মাতিন