রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ইনকিলাব মঞ্চের অবরোধ দুপুর ২টা থেকে

ইনকিলাব মঞ্চের অবরোধ দুপুর ২টা থেকে

শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের সব বিভাগীয় নগরীতে ‘সর্বাত্মক’ অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ দুপুর ২টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হবে। 


শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। সেই সময় তিনি রবিবার বেলা ১১টা থেকে অবরোধ শুরু হবে বলে জানান। তবে ঘণ্টা খানেক পর কর্মসূচিতে কিছুটা বদল আনে সংগঠনটি।



ফেসবুকে পোস্টে সংগঠনটি জানায়, শনিবার রাতের বাকি সময়ের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। শাহবাগে রাতে আর কেউ অবস্থান করতে পারবে না।



এতে বলা হয়,“আগামীকাল (রবিবার) ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।”


সম্পাদক : আবদুল মাতিন