রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

খালেদা জিয়ার দাফন ঘিরে যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবে

খালেদা জিয়ার দাফন ঘিরে যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন ঘিরে আজ রাজধানীর কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সকাল ৮টা থেকে যান চলাচল সীমিত থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন উপলক্ষে ঢাকা শহরের কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সকাল ৮টা থেকে যানবাহন চলাচল সীমিত থাকবে। সর্বসাধারণের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে।


এতে আরও বলা হয়েছে, বিষয়টি সকলকে বিবেচনায় রেখে চলাচল পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

সম্পাদক : আবদুল মাতিন