সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা ও শিশুর মৃত্যু

নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা ও শিশুর মৃত্যু

নাটোরে গুরুদাসপুরে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে এক নারী ও তার এক বছর বয়সী মেয়ের প্রাণ গেছে।


সোমবার ভোর ৪টার দিকে ঝাউপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গুরুদাসপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান জানিয়েছেন।


মৃতরা হলেন- ওই এলাকার ঝান্টু প্রমাণিকের স্ত্রী ৩০ বছর বয়সী আতিয়া খাতুন ও তার মেয়ে রওজা খাতুন।


আতাউর বলছেন, “বৈদ্যুতিক শর্টি সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা গিয়ে দেখি, ঝান্টুর বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে।


“পরে মা-মেয়ের পোড়া মরদেহ উদ্ধার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করি।”


এ অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সম্পাদক : অপূর্ব আহমেদ