সোমবার, ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান বাংলাবাজার পত্রিকা.কম হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়ের সুযোগ! বাংলাবাজার পত্রিকা.কম ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আল্টিমেটাম বাংলাবাজার পত্রিকা.কম পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প চালু রাখার আহবান বাংলাবাজার পত্রিকা.কম ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্প বাংলাবাজার পত্রিকা.কম আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম বাংলাবাজার পত্রিকা.কম বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

বাংলালিংকের নতুন ধামাকা সিলেক্ট

বাংলালিংকের নতুন ধামাকা সিলেক্ট

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নিয়ে এসেছে নতুন পোস্টপেইড প্যাকেজ ‘সিলেক্ট’। এই প্যাকেজটি ঝামেলামুক্তভাবে পোস্টপেইড গ্রাহকদেরকে মোবাইল সংযোগ ব্যবহারের সুবিধা দেবে। টেলকো অফারের পাশাপাশি ডিজিটাল বিনোদন ও লাইফ-স্টাইল সুবিধার মাধ্যমে ডিজিটাল সেবার মানকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলালিংকের সিলেক্ট পোস্টপেইড প্যাকেজ।

নিরবচ্ছিন্ন সংযোগের পাশাপাশি উন্নত ডিজিটাল জীবনযাপনের অভিজ্ঞতা ও বিভিন্ন গ্রাহকবান্ধব সুবিধা থাকছে এই প্যাকেজে।

প্রতি মিনিটে ৬৫ পয়সা কল রেটসহ আকর্ষণীয় এই প্যাকেজ ব্যবহারকারীদের দেবে বিভিন্ন ডিজিটাল সেবা ও বিশেষ লয়ালিটি সুবিধা। এছাড়াও বারবার টপ-আপ করার ঝামেলা এড়াতে গ্রাহকরা ‘সিলেক্ট’ পোস্টপেইড প্যাকেজে মাসিক বিল পরিশোধের সুবিধা উপভোগ করতে পারবেন।

‘সিলেক্ট’ পোস্টপেইড প্যাকেজ গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দ ও ব্যবহারের ওপর ভিত্তি করে তিনটি বান্ডেল ও একটি নন-বান্ডেল অপশন বেছে নেওয়ার সুযোগ পাবে। এর ফলে বাংলালিংক গ্রাহকরা তাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। হইচই ও টফি’র সাথে বান্ডেল অফারের পাশাপাশি অরেঞ্জ ক্লাবের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।


সম্পাদক : আবদুল মাতিন