সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আরও তিন হত্যা মামলায় জামিন পেলেন ছোট সাজ্জাদ

আরও তিন হত্যা মামলায় জামিন পেলেন ছোট সাজ্জাদ

চট্টগ্রামের ডাবল মার্ডারসহ একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও তিনটি হত্যা মামলায় জামিন লাভ করেছেন। উচ্চ আদালত থেকে জামিন লাভের কাগজপত্র ইতিমধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে বলে মঙ্গলবার কারা সূত্র নিশ্চিত করেছে।

এর আগে হাইকোর্ট থেকে আরও চার মামলায় পেয়েছিলেন ছোট সাজ্জাদ। এ নিয়ে একে একে সাতটি হত্যা মামলায় জামিন পেলেন তিনি। তবে সাতটি মামলায় জামিন পেলেও সহসা মুক্তি পাচ্ছেন না সাজ্জাদ। এর আগে চার মামলায় জামিন লাভের খবর পাওয়ার পর সাজ্জাদকে গত রোববার চান্দগাঁও থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয় আদালতে। অন্যন্য থানা থেকেও সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হাবে বলে সিএমপি সূত্র জানিয়েছে। 

সাম্প্রতিক সময়ে একে একে সাতটি খুনের মামলা ছোট সাজ্জাদের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে বলে জানান। সর্বশেষ যে তিনটি হত্যা মামলায় জামিনের কাগজপত্র এসেছে এর মধ্যে রয়েছে, চান্দগাঁও থানার তানভীর ছিদ্দিকী হত্যা মামলা, হৃদয় চন্দ্র তারুয়া হত্যা মামলা ও ফজলে রাব্বী হত্যা মামলা।  সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১০টি খুনের মামলাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুনসহ আলোচিত হত্যাকাণ্ডের মামলাও রয়েছে। তার স্ত্রী তামান্না শারমিনের বিরুদ্ধেও একাধিক খুনসহ অন্তত আটটি মামলা রয়েছে। সাজ্জাদ বর্তমানে রাজশাহী এবং তামান্না ফেনী জেলা কারাগারে বন্দি রয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। 

হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ।  নগরীর বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও থানা এলাকায় ‘ছোট সাজ্জাদ’ নামে  পরিচিত। তাকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কারও ঘোষণা করেছিল। গত ১০ মে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার  করা হয়েছিল। ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছিল। মূলত এর পরই ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। আন্ডারওয়ার্ল্ডের এই শীর্ষ সন্ত্রাসী একে একে হত্যা মামলায় জামিন লাভের কারণে পুলিশের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আন্ডারওয়ার্ল্ড কাঁপানো এই শীর্ষ সন্ত্রাসী যাতে কারাগার থেকে বের হতে না পারেন সে ব্যাপারেও সতর্ক রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এ  বিষয়ে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে দুই মামলায় গ্রেফতার দেখাতে আদালতে আবেদন জানানো হয়েছে। চট্টগ্রাম আদালতের এপিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেছেন, আবেদন দুটি আদালতে অপেক্ষায় রয়েছে। মামলায় গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে আসামির উপস্থিতিতে শুনানি গ্রহণের বিধান রয়েছে। আসামিরা বর্তমানে বিভিন্ন কারাগারে আটক থাকায়, অনলাইন মাধ্যমে শুনানি গ্রহণের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। তিনি নিশ্চিত করেছেন। 


সম্পাদক : আবদুল মাতিন